দুরামারি কমিউনিটি হলের ভার্চুয়ালি খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

খাদিমুল ইসলাম বানারহাট:– দুরামারি কমিউনিটি হলের ভার্চুয়ালি খোঁজখবর নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যায়, ধূপগুড়ি বিধানসভার শালবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুরামারি বাজারে তৈরি করা হয়েছে এই কমিউনিটি হল। কমিউনিটি হল নির্মাণ হওয়ায় খুশি দুরামারি বাজারসহ গোটা এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই কমিউনিটি হলের অধিকাংশ কাজ প্রায় শেষের দিকে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ভার্চুয়ালি এই কমিউনিটি হলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে। তার আগেই ভার্চুয়াল মাধ্যমে কমিউনিটি হলের নির্মাণকাজ ও বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এদিন ভার্চুয়ালি খোঁজখবর নেওয়ার সময় দুরামারি কমিউনিটি হলে উপস্থিত ছিলেন বানারহাটের বিডিও, শালবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় গ্রামবাসীরা। দুরামারি বাজারে এই কমিউনিটি হল তৈরি হওয়ায় এলাকার মানুষের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সহ-সভাপতি পুনিতা ওরাঁও বলেন, বিজেপি সরকার মানুষের স্বার্থে ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ করে চলেছে। উন্নয়নের সুফল এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলে সাধারণ মানুষের উন্নয়নের পরিবর্তে দুর্নীতি হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের স্বার্থে প্রতিটি উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুরামারি কমিউনিটি হলের বিষয়েও মুখ্যমন্ত্রী নিজে খোঁজখবর নিয়েছেন। আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন তিনি। তাঁর কথায়, মানুষই তাঁদের আসল ভরসা। মানুষের আশীর্বাদ নিয়েই তাঁরা কাজ করছেন এবং এলাকার মানুষ যখনই বিপদে পড়বেন, তখনই তাঁদের পাশে দাঁড়ানো হবে।