সিএনজি বোঝাই লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লরি ও একাধিক বাইক

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বাঁকুড়া-পুরুলিয়া জাতীয় সড়কে সিএনজি বোঝাই একটি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন গোটা লরিটিকে গ্রাস করে এবং তা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।আগুনের তীব্রতা এতটাই ছিল যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা প্রায় আট থেকে দশটি মোটরবাইকও আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পাশেই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি বড় বেসরকারি স্কুল রয়েছে। সৌভাগ্যবশত স্কুল শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়দের মতে, স্কুল চলাকালীন এই অগ্নিকাণ্ড ঘটলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারত।অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘ সময় ধরে বাঁকুড়া-পুরুলিয়া জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

প্রাথমিকভাবে কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।