ফ্যাশনে নতুন ভাবনার উন্মোচন

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: ফ্যাশন , সৌন্দর্যচর্চা এবং সৃজনশীল ফটোগ্রাফিকে কেন্দ্র করে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক বিশেষ ফটোশুটের আয়োজন। অনুষ্ঠানে অংশ নেন একাধিক মডেল, চিত্রগ্রাহক, প্রসাধনী শিল্পী ও কলাকুশলী। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে। ফটোশুটে মডেল হিসেবে অংশগ্রহণ করেন সোহিনী ঘোষ, সৌমিতা সাহা, ঋত্বিকা শাউ, মৌমিতা চক্রবর্তী, এনাক্ষী মিত্র, সুস্মিতা সিকদার, জয়ীতা কর্মকার, সংযুক্তা চৌবে, সুপর্ণা দত্ত এবং সাহিন চৌধুরী। বিভিন্ন থিমে তাঁদের উপস্থাপনা ক্যামেরায় ধরা পড়ে দক্ষতার সঙ্গে। অনুষ্ঠানের চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন আকাশ রায় চৌধুরি ও রূপম কুন্ডু। তাঁদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ফটোশুটের প্রতিটি মুহূর্তকে আরও আকর্ষণীয় করে তোলে। পোশাক পরিকল্পনার দায়িত্ব সফলভাবে পালন করেন ত্রিশান সরকার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত।সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন তনুশ্রী মন্ডল। আয়োজকের পাশাপাশি তিনি প্রসাধনী শিল্পীর ভূমিকাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া প্রসাধনী শিল্পী হিসেবে কাজ করেন অর্পিতা সরকার, রিমা মন্ডল, লাকি ঘোষ, অমৃতা চৌহান, অনুশ্রী মাকাল, সানিয়া সিনহা, সাহিনা সালাহুদ্দিন, পৌলমী সাহা এবং স্নেহা শেঠ। তাঁদের দক্ষ হাতে অংশগ্রহণকারী দের সাজসজ্জা ফটোশুটের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে। আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল নতুন ও অভিজ্ঞ প্রতিভাদের একত্রিত করে সৃজনশীল কাজের মাধ্যমে ফ্যাশন ও সৌন্দর্য জগতের ইতিবাচক দিক তুলে ধরা এবং প্রাশ্চাত্যের ও নতুন ভাবে ব্রাইডাল এর এক ঝাঁক নতুন পোশাক নিয়ে আসেন তারা। অংশগ্রহণকারী ও অতিথিদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।