প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শতাধিক মহিলার

খাদিমুল ইসলাম বানারহাট:– শালবাড়ি–২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুনম লামার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত শালবাড়ি–২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্বে থাকাকালীন বিভিন্ন সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, প্রতিবন্ধী ভাতা, পানীয় জলের সংযোগ, রেসিডেন্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট-সহ বিভিন্ন পরিষেবার জন্য সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে শতাধিক মহিলা প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাথুয়া ক্যাম্পের পুলিশ। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন প্রধানের পরিবারের সদস্যরা বাড়ির গেট বন্ধ করে দেন। এ সময় বিক্ষোভকারীদের একাংশ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই বিষয়ে প্রধান পুনম লামার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। এলাকার একাংশের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে।