বাল্যবিবাহ ও সাইবার প্রতারণা বিরোধী সচেতনতামূলক কর্মসূচি

খাদিমুল ইসলাম বানারহাট:- জলপাইগুড়ি জেলা পুলিশের অধীন বানারহাট থানার চামুর্চি আউটপোস্টের উদ্যোগে ও আউটপোস্টের ওসি ভবেশ সুব্বার নেতৃত্বে চামুর্চি ভারতীয় পাঠশালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মানব পাচার, বাল্যবিবাহ, মাদক ও মদ্যপানের অপব্যবহার, সাইবার প্রতারণা-সহ বিভিন্ন সামাজিক অপরাধের কারণ, আইনি দিক এবং এসব অপরাধের ফলে সমাজ, পরিবার ও শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর পড়া গুরুতর নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

ওসি ভবেশ সুব্বা বলেন, বর্তমানে সাইবার অপরাধ, মাদকাসক্তি, বাল্যবিবাহ ও মানব পাচারের মতো ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের অপরিচিত ব্যক্তির প্রলোভনে পা না দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যম সতর্কতার সঙ্গে ব্যবহার করা এবং কোনও সন্দেহজনক ঘটনা নজরে এলে অবিলম্বে পুলিশ, শিক্ষক বা অভিভাবকদের জানাতে আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষা একটি নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। তাই খারাপ সঙ্গ এড়িয়ে নিজের লক্ষ্যপূরণে মনোযোগী হওয়ার পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতেও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে আইন, সমাজ ও নৈতিকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের উৎসাহিত করবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।