বানারহাট পুলিশের আইসি সূরজ থাপার নেতৃত্বে বানারহাট থানা থেকে গেন্দ্রাপাড়া চা-বাগান পর্যন্ত দৌড় ও শরীরচর্চা

খাদিমুল ইসলাম বানারহাট :– ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর অংশ হিসেবে রবিবার সকালে বানারহাট থানার উদ্যোগে বিশেষ ফিটনেস অভিযানের আয়োজন করা হয়। থানার আইসি সূরজ থাপার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে থানার পুলিশকর্মী, পুলিশ ফাঁড়ির সদস্য, ট্রাফিক গার্ড এবং সিভিক ভলান্টিয়াররা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। অভিযানের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বানারহাট থানা থেকে গেন্দ্রাপাড়া চা-বাগান পর্যন্ত সম্মিলিতভাবে দৌড়ান এবং বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়ামে অংশ নেন। এদিন আইসি সূরজ থাপা পুলিশকর্মীদের নিয়মিত শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেন।
দৌড় চলাকালীন পুলিশ বাহিনী এলাকায় টহলও দেয়। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি অসামাজিক কার্যকলাপের ওপর নজরদারি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পুলিশ বাহিনীকে শারীরিক ও মানসিকভাবে আরও সক্ষম করে তোলা এবং ‘ফিট পুলিশ, নিরাপদ সমাজ’ এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। বানারহাট পুলিশ সকল নাগরিককেও দৈনন্দিন জীবনে নিয়মিত শরীরচর্চা ও ফিটনেসকে অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছে।