বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায়

খাদিমুল ইসলাম বানারহাট:- ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ছাড়তন্ডু, ম্যাচপাড়া এলাকায় একটি হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে বজ্রাঘাতে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতভর প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। আশঙ্কা করা হচ্ছে, ডায়না জঙ্গল থেকে হাতিটি লোকালয়ে চলে আসে। সেই সময় বজ্রাঘাতের ঘটনায় হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে বনদপ্তরকে খবর দেন। খবর পেয়ে ডায়না রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।