
ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:– সম্প্রীতি জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মিস ও মিসেস বেঙ্গল ২০২৬’-এর সপ্তম বর্ষের চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সিলভার স্ক্রিন ফ্যাশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিহা চক্রবর্তী। ফ্যাশন, সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং নারীশক্তির এক অনন্য উদ্যাপনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায় ও আয়ুষ মুখার্জী। উপস্থিত ছিলেন পূর্ববর্তী তিন বছরের বিজয়ীরাও। ২২ থেকে ৭০ বছর বয়সী বিবাহিত নারীদের অংশগ্রহণে প্রতিযোগিতা ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই বিবাহিতা বিভাগকে দুটি বিশেষ শাখায় বিভক্ত করা হয়। এই বিভাগে বিজয়ী হন মধু জারিয়া ও পৌলমী দাস পট্টনায়ক। প্রথম স্থানাধিকারী সমর্পিতা সিনহা ও অঙ্কিতা চোপড়া এবং দ্বিতীয় স্থানাধিকারী অনিন্দিতা বর্মণ ও ডা. সুতপা দেবরায়। অন্যদিকে, ‘মিস বেঙ্গল ২০২৬’-এর শিরোপা জয় করেন তনিশা পান্ডা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হন যথাক্রমে শ্রেয়সী রায় ও রিচা বর্মণ। এছাড়াও বিভিন্ন বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় একাধিক প্রতিযোগী যাদের মধ্যে ছিলেন রিমি ঘোষ, মনীষা দাস ও ডোনা ভূঁইয়া।অনুএেহী রায়চৌধুরী সহ আরো অনেকের নজর কারা উজ্জ্বল উপস্থিতি নজর করেছিল দর্ষকবৃন্দদের। আয়োজকদের পক্ষ থেকে সকল প্রতিযোগী, বিচারক, অতিথি ও সহযোগীদের ধন্যবাদ জানানো হয়।

