– নবীন মডেলদের জন্য একটি বিশেষ প্রোফাইল ফটোশুট সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হল, যেখানে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পেলেন একাধিক নতুন মুখ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ফ্রেশার মডেলদের জন্য একটি পেশাদার পোর্টফোলিও তৈরি করা এবং তাদের মডেলিং জগতে আত্মপ্রকাশের পথ সুগম করা। ফটোশুটে অংশগ্রহণ করেন তৃষা দে, কৃতিকা দে, পিয়াশা রায়, সুপর্ণা দাস, রেশমি সিং, মিতা মুখার্জি, সুপর্ণা সরদার, প্রীতি ঘোষ, দিয়া সরকার এবং শ্রীপর্ণা সাহা। তাঁদের বিভিন্ন সাজ ও অভিব্যক্তির মাধ্যমে নারীর সৌন্দর্য ও ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরা হয়। এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘শাড়ির সাজে নারী এবং পাশ্চাত্য পোশাকের সঙ্গে তার তুলনা ও সাজের পার্থক্য’ শীর্ষক থিম। ভারতীয় ঐতিহ্যের প্রতীক শাড়ির সৌন্দর্যের পাশাপাশি আধুনিক পাশ্চাত্য পোশাকের স্টাইল ও উপস্থাপনাকে একই মঞ্চে তুলে ধরা হয়। এর মাধ্যমে নারীর বহুমাত্রিক পরিচয় এবং ফ্যাশনের পরিবর্তনশীল ধারা ফুটে ওঠে। রূপসজ্জার দায়িত্বে ছিলেন চন্দনা সাহা, মেঘা দে, শিখা গরুই দাস, সুদীপ্তা রায়, সোনিয়া মালিক, শ্রেয়া মন্ডল, পাপিয়া মন্ডল ও মৌসুমী দত্ত মুখার্জি। তাঁদের দক্ষতার ছোঁয়ায় প্রতিটি মডেলের লুক হয়ে ওঠে অনন্য ও আকর্ষণীয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বধুঘর বুটিক-এর কর্ণধার রেশমি সিং, যাঁকে এই ফটোশুটে দেবী দুর্গার এক রূপেও উপস্থাপন করা হয়েছে। পুরো অনুষ্ঠানের চিত্রগ্রহণ করেন অর্পিতা ব্যানার্জী। আয়োজকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক নবীন প্রতিভাকে মডেলিং জগতে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

