বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য সৌন্দর্যকে তুলে ধরতে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক বিশেষ ফ্যাশন ও মেকওভার অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল থিম ছিল “বাঙালী বধূর ভিন্ন রূপ”, যেখানে ঐতিহ্যবাহী বাঙালি নববধূর সাজকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে মডেলদের মধ্যে অংশ নেন বর্ষা উপাধ্যায়, জান্নাত রিজি, দেবাঙ্গনা আইচ, পিউ মন্ডল, মানসী কুন্ডু, বর্ষা বাগ, সৌমিলি দত্ত, মন্দিরা রায় এবং শ্রদ্ধা দত্ত। প্রত্যেকেই নিজস্ব ভঙ্গিমায় বাঙালি বধূর সৌন্দর্য ও বৈচিত্র্যকে ফুটিয়ে তোলেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মডেলদের আকর্ষণীয় রূপসজ্জার দায়িত্বে ছিলেন ঝুম্পা জানা, সুস্মিতা দেবনাথ, পূর্ণিমা শাহ, টুম্পা ঘোষ, স্নেহা নস্কর, দীপ দত্ত, সান্তনু কর্মকার এবং মীনা খাতুন। তাঁদের দক্ষ হাতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি হয় মনোমুগ্ধকর ব্রাইডাল লুক। পোশাকের আয়োজন করে “শিজ্ঞিনী কালেকশন বুটিক” এবং রিনার আলমারি, যাদের নকশা ও পোশাক সংগ্রহ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানের আয়োজক ছিল “সাজবো যতনে”-এর কর্ণধার জুঁই মেকওভার। বাঙালি বধূর রূপ ও সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপনের এই উদ্যোগ দর্শক ও অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক রাজ চক্রবর্তী।

