আলো-ছায়ায় গ্ল্যামারের মহোৎসব

সৌন্দর্য, ফ্যাশন ও শিল্পকলার এক অনন্য সমন্বয়ে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও ফ্যাশন অনুষ্ঠান। আয়োজক তনুশ্রী মন্ডলের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন একঝাঁক প্রতিভাবান মডেল, প্রসাধনি শিল্পী, ফ্যাশন ডিজাইনার ও শিল্পমনা অতিথিরা। প্রাণবন্ত এই আয়োজন দর্শকদের মন জয় করে নেয় মুহূর্তেই।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন মডেলরা— অনাখি মিত্র, শোভা শ’‌, অনন্যা পুরকাইত, স্নেহা দাস, পূজা ভট্টাচার্য, সাহিন চৌধুরী, সঞ্চিতা ঘোষ, স্নেহা প্রামাণিক, প্রিয়া সাহা, প্রেরণা দে এবং তনিশা। তাঁদের আত্মবিশ্বাসী উপস্থিতি ও র‍্যাম্পে অনবদ্য পরিবেশনা অনুষ্ঠানে এনে দেয় গ্ল্যামারের বিশেষ ছোঁয়া। মডেলদের সৌন্দর্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রসাধনি শিল্পীরা। পৌলমী সাহা, শিলা মাজি, অমৃতা চৌহান, প্রীতি রায় দাস, পল্লবী সিং শ’, শুভমিতা মিত্র, টুশি ধর, অরিত্র দে, আরিফা বিবি, মৈত্রী বণিক, পূজা চৌধুরী ও শ্রেয়া দাস তাঁদের সৃজনশীল মেকআপ দক্ষতার মাধ্যমে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন। পোশাক পরিকল্পনায় ছিলেন ত্রিশান সরকার ও সামিয়ানা বুটিক। তাঁদের নান্দনিক ও আধুনিক ডিজাইনের পোশাক দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।অনুষ্ঠানের প্রতিটি সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেন দীপা বর্মন (ছবির জাদুকর)। তাঁর দক্ষ চিত্রগ্রহণে ধরা পড়ে অনুষ্ঠানের আবেগ, রঙ ও প্রাণচাঞ্চল্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত ও রুমা দাশগুপ্ত। তাঁরা আয়োজকদের প্রশংসা করেন এবং এমন সৃজনশীল আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি ছিল নতুন প্রতিভাদের জন্য এক অনুপ্রেরণার মঞ্চ, যেখানে সৌন্দর্য ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন প্রত্যক্ষ করলেন উপস্থিত সকলেই।