নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে দিয়ে যাওয়া এনুমারেশন ফর্ম তো ফিল আপ করে জমা দিয়েছেন
বিএলও কি ইলেকশন কমিশন এর ওয়েবসাইটে আপনার তথ্য আপলোড করল? সামান্য ভুলেই কিন্তু সমূহ হায়রানি হতে পারে
ঘরে বসে বা সাইবার ক্যাফে তে গিয়ে নিজেই নিজের তথ্য আপলোড হয়েছে কিনা জেনে নিন
এনুমারেশন ফর্মে যে তথ্য ফিল আপ করে জমা করেছে তা এবার বিএলও ডিজিটালি আপলোড করবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। যদিও বহু জায়গার খবর অনুযায়ী, ফর্ম ফিল আপ এর নিয়ম এক-এক জায়গায় বিভিন্ন রকম বলায় হয়রানির শিকার হচ্ছেন সিনিয়র সিটিজেন ও সাধারণ মানুষের একাংশ।
এখন বাড়ি বসে বা সাইবার ক্যাফে তে গিয়ে আপনি নিজেই জেনে নিতে পারবেন আপনার জমা করা ফর্মের তথ্য ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা।
আগে জেনে নেওয়া যাক, আপনি নিজেই নিজের এনুমারেশন ফর্মের তথ্য কিভাবে পোর্টালে আপলোড করতে পারবেন।
১) প্রথমেই https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে যান।
(২) এবার ঠিক ডানদিকে সবুজ রঙের অংশে ‘Fill Enumeration Form’ অপশনটিতে ক্লিক করুন। এরপর দিন নিজের ফোন নম্বর এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা টাইপ করুন।
(৩) ফোন নম্বরের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা থাকলে মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিলে লগইন সম্পূর্ণ হবে।
(৪) যাদের ফোন নম্বরের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা নেই। তাদের এই কাজটি এই ওয়েবসাইটেই করে ফেলতে হবে প্রথমে। এক্ষেত্রে অনলাইনে “Form 8” পূরণ করতে হবে। ওয়েবসাইটে নীচের দিকে ‘Correction of Entries’ বলে ‘Fill Form 8’ বলে একটি অপশন দেখাবে। এখানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার ফোন নম্বর দিতে হবে। নিজের ফোন নম্বর দিলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলে স্ক্রিনে একটি বক্সে ‘Self’ এবং ‘Others’ দুটি অপশন দেখাবে। এরপর ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত করতে ‘Self’ অপশনে ক্লিক করতে হবে।
(৫) এরপর নতুন বক্সে ‘Correction Of Entries in Existing Electoral Roll’ অপশনে ক্লিক করলে খুলে যাবে গোটা ফর্ম। ঠিক নীচের দিকে মোবাইল নম্বর অপশনের তলায় ‘Self’ অপশনে ক্লিক করে নিজের ফোন নম্বর দিতে হবে। এবার ডানদিকে “নেক্সট” অপশনে ক্লিক করতে হবে। পরে ‘Place’ এর জায়গায় এলাকার নাম লিখে আবারও “নেক্সট” এ ক্লিক করতে হবে। এরপর ‘e sign and Submit’ এ ক্লিক করতে হবে।
(৬) এবার আসুন, “Fill Enumeration Form” অপশনে। এক ক্লিকেই জানতে চাওয়া হবে এপিক নম্বর। সেখানে দিতে হবে ভোটার কার্ডের নম্বর।
(৭) এক্ষেত্রে যদি বিএলও আগেই আপনার ফর্মের তথ্য আপলোড করে থাকেন তাহলে স্ক্রিনে দেখতে পাবেন ‘Your from has already been submitted with Your Mobile number’। এটা দেখলেই আপনি বুঝে যাবেন আপনার তথ্য ইলেকশন কমিশন এর কাজে পৌঁছে গেছে। এখন আপনি নিশ্চিন্ত।
(৮) কিন্তু যদি এই লেখাটি না আসে তাহলে বুঝে নিতে হবে এখনো পর্যন্ত আপনার SIR ফর্মের তথ্য আপলোড হয়নি।
(৯) নতুন বক্সে দিতে হবে নিজের আধার নম্বর। এক্ষেত্রে আধারের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকা বাঞ্ছনীয়। ফোনে আবার একটি ওটিপি আসবে। ওটা বসিয়ে “সাবমিট” এ ক্লিক করলেই আপনার সামনে কম্পিউটার স্ক্রিনে “Your from has been successfully submitted” এই লেখাটি ভেসে উঠবে। এটা আপনার “একনলেজমেন্ট”। এটা আপনাকে প্রিন্ট করে বা সফট কপি পেন ড্রাইভ অথবা ই – মেলে সংরক্ষণ করে রেখে দিতে হবে।
এবার দেখে নেওয়া যাক, যারা অনলাইনে নিজের ফর্ম সাবমিট করতে পারবেন না; তারা কিভাবে যাচাই করবেন BLO আপনার SIR ফর্ম অনলাইনে সঠিক তথ্য দিয়ে আপলোড করে সাবমিট করেছে কিনা।
(১) সাধারণ মানুষ কীভাবে বুঝবেন SIR ফর্ম আপলোড ও প্রসেস হয়েছে কিনা?
পদ্ধতি–১: ECI-এর NVSP/ Voter Portal থেকে নাম যুক্ত হয়েছে কি না চেক করা
SIR ফর্ম সাধারণত নতুন নাম যুক্ত করা / ঠিকানা বদল / স্ট্যাটাস আপডেট–এর জন্য ব্যবহৃত।
(২) voters.eci.gov.in (Voter Portal)
এ যান এবং—
প্রথম ধাপ → “Search in Electoral Roll” -এ ক্লিক করে নিচের তথ্য গুলো এক এক করে সঠিকভাবে দিন:
নাম
জন্মতারিখ
ফাদার/হাজব্যান্ডস নেম
জেলা় ও AC নম্বর
এরপর “সার্চ” এ ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ→ যদি আপনার নাম রোল-এ দেখা যায়
তাহলে বুঝবেন BLO → AERO → ERO পর্যায়ে আপনার SIR ফর্ম আপলোড হয়েছে, ডেটা যাচাই হয়েছে ও অনুমোদিত হয়েছে। এবার আপনি নিশ্চিন্ত।
তৃতীয় ধাপ → যদি লেখা থাকে: “No record found” তাহলে SIR প্রসেস এখনো “pending” বা আপলোড হয়নি, বা ERO এখনো approve করেনি বুঝে নিতে হবে।
পদ্ধতি–২: Voter Portal অ্যাপে “Track Application Status”
যদি ফর্ম নম্বর / reference ID থাকে তবে—
Voter Helpline App (ECI-এর অফিসিয়াল)
→ “Track Application Status”
→ আপনার Reference ID দিন
→ Status এ ক্লিক করুন:
Status এ নিচের লেখা গুলো দেখাতে পারে—
BLO Assigned
BLO Verified
AERO Verified
ERO Approved
Rejected
Pending
যদি “BLO Verified” দেখায় → বুঝবেন SIR ফর্ম BLO আপলোড করেছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
১) BLO SIR Form upload করে ERO Net / Garuda Portal–এর মাধ্যমে।
২) এগুলো সাধারণ মানুষের জন্য ওপেন নয়, তাই:
BLO ফর্ম আপলোড করেছে কিনা — ECI public website-এ ডিরেক্ট দেখা যায় না
(৩) শুধু চূড়ান্ত ফলাফল (নাম যুক্ত/বদল হয়েছে কিনা)–টাই দেখা যায়
(৪) আপনার পরিস্থিতি জানার সেরা উপায়:
আপনি যা করবেন (সবচেয়ে দ্রুত ফল)
১) Voter Helpline App → Track Status (রেফারেন্স আইডি থাকলে)
২) voters.eci.gov.in → নিজের নাম রোল-এ সার্চ
৩) প্রয়োজন হলে BLO-কে ফোন করে জিজ্ঞেস করুন:
“SIR Form কি ERO-Net এ আপলোড হয়ে গেছে?”


