বাঁকুড়ার বেলিয়াতোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কমপক্ষে ৩০ জন

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- ফের মুখোমুখি দুটি যাত্রীবাহী বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী। আজ সকালে দূর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বনগ্রামের কাছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাত জনের আঘাত গুরুতর থাকায় পরে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। জানা গেছে এদিন সকালে দুর্গাপুর থেকে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় বাঁকুড়ার দিক থেকে তারকেশ্বর গামী একটি বাস বেপরোয়া গতিতে বেলিয়াতোড়ের দিকে যাচ্ছিল। বেলিয়াতোড় থানার বনগ্রামের কাছে আচমকাই বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি বাসই রাস্তা থেকে ছিটকে গিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে। ঘটনার খবর পাওয়ার পরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে ছুটে আসে বেলিয়াতোড় থানার পুলিশ। দুটি বাস থেকে মোট ৩০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৭ জনের আঘাত গুরুতর থাকায় পরে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। দুটি বাসের বেপরোয়া গতির কারনেই এমন দূর্ঘটনা বলে দাবি আহত যাত্রীদের।