মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: দেবিপক্ষের সূচনা হয়েছে তার সাথে সাথে ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়েছে। আর কয়েকদিন পর মর্তে মায়ের আগমন। তাই শারদীয়ার প্রাক্কালে কঁচি কাচাদের জন্য উপহারের ডালি নিয়ে হাজির হলো বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়া সদর থানার তত্ত্বাবধানে এবং বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কঁচিকাচাদের হাতে তুলে দেওয়া হল শারদীয়ার উপহার। এদিন বাঁকুড়া শহরের রাগিনী লজে ১৩৪ জন কচিকাঁচার হাতে তুলে দেওয়া হল শারদীয়ার উপহার।বাঁকুড়া জেলা পুলিশের সুপার বৈভব তেওয়ারি জানান শারদীয়ার আগে বাচ্চাদের হাতে উপহার তুলে দিতে পেরে তারাও খুশি।আগামী দিনে একইভাবে বাচ্চাদের পাশে থাকার চেষ্টা করা হবে পুলিশের তরফ থেকে। এই ধরনের ভালোবাসা এবং উপহার পেয়ে বেজায় আপ্লুত কচিকাঁচারাও।


