ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতা:- সম্প্রীতি কলকাতায় বুকে অংশু মহান্তী পরিবেশনায় অনুষ্ঠিত হয়ে গেল ফ্যাশানোগ ষষ্ট এডিশন। এই অনুষ্ঠানে মূলত একশোরও বেশি মডেল অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন অভিনেতা সুমন ব্যানার্জি, সান্তনু গুয়া ঠাকুরতা যিনি মূলত কলকাতানমা ব্র্যান্ডের জন্য বিখ্যাত, সুমিত মল্লিক এবং মধুমিতা ঘোষ। এই অনুষ্ঠানে শ্রী সান্তনু গুহ ঠাকুরতা তার দীর্ঘ ৩৫ বছরের কাজের জন্য জীবন কৃতি সম্মানে সম্মানিত হন। গ্রূমারে ভূমিকা পালন করেন সঞ্জনা সাহ, কোরিওগ্রাফাই করেন কদিলা বাগচী ও সঞ্জু বিশ্বাস এবং বাচ্চাদের গ্রূমিং করেন হেমলতা রয় ও অভিষেক গুপ্তা। পুরুষদের ও মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হন মিঠুন ভদ্র ও মৌমিতা মন্ডল। এছাড়াও একটি শান্তনু গুহ ঠাকুরতার কালেকশনের ওপর মডেলদের একটি রানওয়ে হয় এবং সেখানে হাঁটতে দেখা যায় মিস মেদিনীপুর ২০২৩ এর চ্যাম্পিয়ন প্রিয়া মিশ্রা কে। তিনি মূলত নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যাবার জন্য তৈরি করা ছাড়া সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করছেন এমনটাই জানান। প্রতিযোগীদের মধ্যে সবারই শো ছিল নজর দেওয়ার মতন। তাদের থেকে মূলত সাহেলি দে ও কৃতি ঝাঁ তাদের পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদেরকে নজর কেড়ে নিয়েছেন। এছাড়াও পেশাগত উকিল হয়েও এমনই শো-তে-এসেছিলেন কোহেলিকা নাগ যিনি সবার কাছে একটি আলোচনার বিষয়ও হয়ে উঠেছিলেন তার পারফরম্যান্সের জন্য। এই শো-য়ের কর্ণধারের কথা অনুযায়ী তাদের মূল উদ্দেশ্য তারা এখনকার এই ফ্যাশান বিশ্বকে একটি নতুন আঙিনায় তুলে ধরা এবং মডেলদের সেই ভাবে তৈরি করাতেই এবং নিপুণ ভাবে গুরুত্বপূর্ণ দেওয়াটাই তাদের মূল কাজ আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছে তারা।
ছবি: হিমাদ্রি বাগ।


