মায়ের নামে একটি গাছ—জেলা সেরা ধূপগুড়ির ধ্রুব রায়

খাদিমুল ইসলাম বানারহাট:- অরণ্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত প্রবন্ধ প্রতিযোগিতায় সাফল্যের নতুন নজির গড়ল ধূপগুড়ি। ‘একটি গাছ মায়ের নামে’ শীর্ষক প্রবন্ধ লিখে জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতনে উচ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ধ্রুব রায়।এর আগে মরাঘাট রেঞ্জের উদ্যোগে ধূপগুড়ি ব্লক ও মহকুমা স্তরে এই প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে ধ্রব যথাক্রমে দ্বিতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে বিভিন্ন ব্লকের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয় জেলা স্তরের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় নিজের লেখনীর মাধ্যমে বিচারকদের মন জয় করে জেলার সেরার সম্মান অর্জন করে ধ্রুব রায়। সোমবার ধ্রবর হাতে পুরস্কার তুলে দেন জলপাইগুড়ির এসপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলাশাসকসহ বনদপ্তরের বিভিন্ন আধিকারিকরা।

এছাড়াও যারা জেলায় প্রথম হয়েছে তাদের বনদপ্তরের উদ্যোগে পরিবারকে নিয়ে আগামী ২৬ জুলাই জঙ্গল সাফারিতে করাবেন বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গেছে, পরবর্তীতে যাতে পরিবার উৎসাহ পায় সেজন্যই জঙ্গল সাফারি করানো হবে।

ছেলের এই সাফল্যে খুশি পরিবার, বিদ্যালয় এবং শিক্ষক-শিক্ষিকারা। ধ্রুব রায়ের বাবা সুবোধ রায় বলেন, “ছোটবেলা থেকেই ও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিতে ভালোবাসে। জেলা স্তরে প্রথম হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও ও যেন আরও ভালো ফল করে এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠে, সেই কামনাই করি।”