অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ, বিডিও অফিসের পর বানারহাট ১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ধর্না

খাদিমুল ইসলাম বানারহাট:- অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা এখনও না পাওয়ার অভিযোগে মঙ্গলবার বিভিন্ন এলাকার বহু মহিলা প্রথমে ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিস এবং পরে বানারহাট–১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ ও ধর্না কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারী মহিলারা প্রথমে বিডিও অফিসে পৌঁছান। কিন্তু সেখানে বিডিওকে না পেয়ে তাঁরা অফিস চত্বরে বিক্ষোভ ও স্লোগান দিতে শুরু করেন। পরে তাঁরা বানারহাট–১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে তাঁদের দাবি জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আবেদন করেন। প্রতিবাদী মহিলাদের অভিযোগ, তাঁরা অন্নপূর্ণা প্রকল্পের জন্য অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও অধিকাংশের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনও আর্থিক সহায়তা জমা পড়েনি। অনেকের আবেদন প্রথমে বাতিল (রিজেক্ট) দেখালেও বর্তমানে তা আবার তদন্ত বা যাচাই (ইনকোয়ারি) পর্যায়ে রয়েছে। এর ফলে প্রকৃত উপভোক্তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে তাঁদের অভিযোগ।
কারবালা চা বাগানের বাসিন্দা সুশীলা সাহু জানান, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করলেও এখনও পর্যন্ত তিনি কোনও টাকা পাননি। তাঁর আবেদন প্রথমে বাতিল দেখানো হলেও বর্তমানে সেটি আবার তদন্তাধীন রয়েছে।
বানারহাট শান্তিপাড়ার স্বপ্না দাস অভিযোগ করেন, বারবার সংশ্লিষ্ট দপ্তরে গেলেও কোনও স্পষ্ট উত্তর মেলেনি। তিনি প্রকৃত উপভোক্তাদের দ্রুত প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানান।
অন্যদিকে মহুয়া দত্ত বলেন, আবেদন করার অনেক দিন হয়ে গেলেও এখনও টাকা না পাওয়ায় যোগ্য উপভোক্তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি দ্রুত সমস্যার সমাধান করে সকল যোগ্য আবেদনকারীকে প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান।
এদিকে গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যেসব আবেদন বাতিল (রিজেক্ট) দেখানো হয়েছিল, সেগুলিকেও পুনরায় যাচাই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। প্রতিটি আবেদন বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রয়োজন হলে পুনরায় আবেদন করানো হবে। এরপর আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট যোগ্য উপভোক্তারা অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি, বর্তমানে তদন্তাধীন সমস্ত আবেদনও নিয়ম মেনে নিষ্পত্তি করা হবে বলে গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে।
বিক্ষোভকারী মহিলারা দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবিলম্বে আর্থিক সহায়তা পাঠানোর দাবি জানান। তাঁদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।