নো হেলমেট, নো পেট্রোল’—বানারহাটের পেট্রোল পাম্পে পুলিশের কড়া নির্দেশ

খাদিমুল ইসলাম বানারহাট:- সড়ক দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপ নিল বানারহাট ট্রাফিক গার্ড। এবার থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের পেট্রোল বা ডিজেল দেওয়া যাবে না। এই মর্মে বানারহাট এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের হাতে নোটিশ তুলে দিয়েছে ট্রাফিক পুলিশ। পুলিশের পক্ষ থেকে পেট্রোল পাম্প মালিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো বাইক আরোহী হেলমেট ছাড়া জ্বালানি নিতে এলে তাঁকে পেট্রোল বা ডিজেল সরবরাহ করা যাবে না। নির্দেশ অমান্য করে হেলমেটবিহীন চালকদের জ্বালানি সরবরাহ করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এই নির্দেশের পর বানারহাটের বিভিন্ন পেট্রোল পাম্পে নো হেলমেট, নো পেট্রোল’ লেখা ব্যানার টাঙানো শুরু হয়েছে। এর মধ্যে দুরামারি রেনুকা পেট্রোল পাম্পেও মঙ্গলবার থেকে হেলমেট ছাড়া কোনো বাইক আরোহীকে পেট্রোল বা ডিজেল না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বানারহাট ট্রাফিক ওসি আনন্দ নার্গিনারি বলেন , সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জলপাইগুড়ি জেলার অন্যান্য পেট্রোল পাম্পেও পর্যায়ক্রমে একই ধরনের নোটিশ দেওয়া হবে।
পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু বাসিন্দা। তাঁদের মতে, হেলমেট ব্যবহারে উৎসাহ বাড়লে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।