
ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- ভারতীয় সার্কভুক্ত দেশগুলির ঐতিহ্যবাহী বধূসজ্জার বিভিন্ন ধারা তুলে ধরতে সম্প্রতি আয়োজন করা হয় এক বিশেষ কর্মশালার। কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রচলিত বাঙালি বধূসজ্জার বাইরে গিয়ে সার্ক অঞ্চলের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের আদলে নতুন ধরনের ব্রাইডাল লুক তৈরি করা এবং সেই দক্ষতা নবীন প্রসাধনী শিল্পীদের হাতে-কলমে শেখানো। অনুষ্ঠানে মডেল হিসেবে উপস্থিত ছিলেন অমৃতা শিকদার, কবিতা গুপ্তা, প্রিয়া দাশগুপ্ত, রিপ্তা দে, স্মৃতি মিত্র, সুস্মিতা ঘোষ, অপর্ণা জানি, রূপসা অধিকারী, বিউটি দাস, সুদীপা রায়, টিটলি রায়, স্নিগ্ধা চৌধুরী ও প্রিয়াঙ্কা অধিকারী। তাঁদের বিভিন্ন থিমে সাজিয়ে তোলেন প্রসাধনী শিল্পীরা—রুখমণি কুমারী, মৌসুমী দত্ত মুখার্জি, চুমকি ঘোষ, মাম্পি বক্সী, বীণা জয়সওয়াল, প্রিয়া চ্যাটার্জী, রুমী দাস, স্নেহা চৌধুরী, লীনা হালদার, তনুশ্রী বসাক, সুপ্তা দে, অনুশ্রী বসাক, সুশমা শ ও কথা দাস। কর্মশালার অন্যতম আয়োজক স্নেহা চৌধুরী আয়োজনের পাশাপাশি প্রসাধনী শিল্পী হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক শুভজিৎ নন্দী। আয়োজকদের মতে, এই উদ্যোগ নবীন প্রসাধনী শিল্পীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্রাইডাল মেকআপে নতুন ভাবনার দিগন্ত উন্মোচন করবে।

