জ্যোতিষ-প্রযুক্তির নতুন মেলবন্ধনের সূচনা

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- এক নক্ষত্র উজ্জ্বল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো “অ্যাস্ট্রোসেভা অ্যাপ”–এর গ্র্যান্ড লঞ্চ ও বিশেষ সেমিনার। একইসঙ্গে ছিল নতুন এই অ্যাস্ট্রোলজি অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান, যা আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য পরিবেশে। অনুষ্ঠানের শুরুতে অ্যাস্ট্রোসেভা অ্যাপের উদ্বোধন ঘোষণা করা হয় এবং “স্মার্ট অ্যাস্ট্রোলজি, রিয়েল কানেকশনস” স্লোগানের মাধ্যমে অ্যাপটির লক্ষ্য ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। উদ্বোধনের পর একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়, যেখানে জ্যোতিষ ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে একাধিক বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। ভ্লগার সুবহাজিৎ (ফুডি গ্রেট), গায়িকা অর্পিতা বিশ্বাস, ভ্লগার প্রীতি মণ্ডল, গায়িকা আরিয়োশী সিনথিয়া এবং গায়ক কেশব দে তাঁদের উপস্থিতি ও বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন।
আয়োজকদের মতে, এই সেমিনার এবং উপস্থিত সকলের কাছে নতুন অ্যাপটি ইতিবাচক সাড়া পেয়েছে। অনুষ্ঠানটি জ্যোতিষ ও আধুনিক প্রযুক্তির এক নতুন সংযোগের দৃষ্টান্ত স্থাপন করেছে।