র‍্যাম্পে ফুটে উঠল বলিউডের রং

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা- বলিউডের জনপ্রিয় চরিত্র ও চলচ্চিত্রকে কেন্দ্র করে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য “বলিউড থিম রয়েল র‍্যাম শো”। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন অনিমা খাতুন ও দীপিকা বিশ্বাস। অভিনব এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সের মডেলরা এবং তাঁদের সৃজনশীল উপস্থাপনা দর্শকদের মন জয় করে।অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন শতরূপা সরকার, তিতাস মন্ডল, জিৎ ও বিপাশা। সেরা মডেল বিভাগে বিজয়ী হন বুলবুল গুহ রায়, দ্বিতীয় স্থান অধিকার করেন টিনা পাত্র এবং “সেরার সেরা” নির্বাচিত হন পূবালী দত্ত। সেরা প্রসাধনী শিল্পী বিভাগে প্রথম হন তনুশ্রী কোলে, দ্বিতীয় পাপিয়া মন্ডল এবং “সেরার সেরা” সম্মান অর্জন করেন সোমা মন্ডল। অতিথি মডেল হিসেবে উপস্থিত ছিলেন প্রসেন তেওয়ারি ও পীযুষ ব্যানার্জী। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বলিউডভিত্তিক চরিত্রের রূপায়ণ। শিল্পীদের দক্ষ হাতে মডেলরা সেজে ওঠেন ‘যোধা আকবর’-এর যোধা, ‘দেবদাস’-এর পারো ও চন্দ্রমুখী, ‘বাহুবলী’-এর দেবসেনা ও অবন্তিকা, ‘মুঘল-ই-আজম’-এর সেলিম ও আনারকলি-সহ আরও নানা জনপ্রিয় চরিত্রে। ফলে পুরো অনুষ্ঠানটি যেন এক জীবন্ত চলচ্চিত্রের আবহ তৈরি করে। কিডস বিভাগে অংশ নেন কৃতিকা দে ও পিযুষ বিশ্বাস। মহিলা বিভাগে ছিলেন মৌলামি এস, প্রিয়াঙ্কা মন্ডল, চৈতালি মুখার্জী, টিনা পাত্র, কেয়া পাল, মল্লিকা মন্ডল, পলি ঘোষ, রুমা পট্টনায়ক, মনিমালা আহমেদ, বুলবুল গুহ রায়, সুপর্ণা দত্ত, পূবালী দত্ত, দীপিকা সান্যাল, স্নেহষী মুখার্জী, কেয়া চ্যাটার্জী, জয়ী চক্রবর্তী, আনশু কুমারী, অনামিকা দাস, অন্বেষা রায়, শ্রেয়া মোদক, অস্মিতা সাহা, অন্নেশা রায় এবং পল্লবী চক্রবর্তী। পুরুষ বিভাগে অংশগ্রহণ করেন রিভূ ব্যানার্জী, সুভেন্দ্রনাথ মিত্র, পবন হালদার, অভিজিৎ আঢ্য, শিবম যাদব, আকাশ মিস্ত্রী, ইন্দ্রনীল সাঁতরা, সৌমেন বারির, তুষার শাও ও অরিজিৎ দাস। অনুষ্ঠানের চিত্রগ্রহণ করেন রাজ চক্রবর্তী। অতিথি চিত্রগ্রাহক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস, কৌস্তব বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া জানা। ফ্যাশন, অভিনয় ও সৃজনশীলতার অনন্য মেলবন্ধনে এই আয়োজন অংশগ্রহণকারী ও দর্শকদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে।