স্বপ্নের ডানায় ভর করে নবীনদের উড়ান

নবীন প্রতিভাদের স্বপ্নপূরণের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ পোর্টফোলিও ফটোশুট অনুষ্ঠান যেন হয়ে উঠল আবেগ, পরিশ্রম ও সাফল্যের এক উজ্জ্বল মিলনমেলা। তনুশ্রী মন্ডলের তত্ত্বাবধানে মূলত বধূ সাজ ও ওয়েস্টার্ন সাজে নবজাত মডেলদের পেশাদার পোর্টফোলিও তৈরির এই উদ্যোগে অংশ নেন ঋত্বিকা শাউ, পিঙ্কি পাহাড়ি, সুরুচি সিং, এনাক্ষী মিত্র, ভাবনা হাজরা, শ্রেয়া সাঁফুই, অন্নেষা রায়, স্নেহা মণ্ডল, শোভা শ, ব্রিহীপর্ণী বিশ্বাস, নয়না ব্যানার্জী, সুমনা ধর, প্রিয়া সাহা, প্রীতি ঘোষ, দেবজানী সরকার, শ্রীজাতা বিশ্বাস, সনি মজুমদার ও হৈমন্তী মণ্ডল। তাঁদের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে নতুন মাত্রা দেন প্রসাধনী শিল্পী সৃজা নন্দী, অনুশ্রী মাকাল, সাহিনা সালাহউদ্দিন, শুভমিতা মিত্র, পৌলমী সাহা, টুশি ধর, জয়িতা ভুঁইয়া, দুলালি ঘরামী, শর্মিষ্ঠা দাস, রমা মালি, অরিত্রা দে, পিয়ালী দেবনাথ, পাপিয়া মণ্ডল, শোভা হালদার, বর্ণালী পাল, পৌলমী বসু ও ঋতু গাইন। তাঁদের নিখুঁত স্পর্শে প্রতিটি মুখ যেন হয়ে ওঠে স্বপ্নের প্রতিচ্ছবি। চিত্রগ্রাহক গোপাল পাইক, সঞ্জয় আদাক ও অঙ্কন ব্যানার্জীর দক্ষ ক্যামেরাবন্দি মুহূর্তগুলো প্রতিটি অংশগ্রহণকারীর জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে। পোশাক পরিবেশনে তুহিন সরদার ও আল্পনা বুটিকের নান্দনিক উপস্থাপনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি অফিসার বরেন রাউত, প্রসেন তেওয়ারি ও জয়ন্ত দাশগুপ্ত। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য নবীনদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করে।