ঋদ্ধি ভট্টাচার্য কলকাতা: সম্প্রতি এক ব্যতিক্রমী ফটোশুট ও ওয়ার্কশপের আয়োজন করা হয়, যেখানে ফ্যাশন, মেকআপ ও ফটোগ্রাফির এক অনন্য মেলবন্ধন দেখা যায়। এই সৃজনশীল উদ্যোগের প্রযোজনায় ছিলেন মনীষা নস্কর।ওয়ার্কশপে অংশ নেন মডেল রিম্পা নাথ, মৌমিতা অধিকারি, প্রিয়া রায় ও প্রিয়াঙ্কা রাজাক। তাঁদের সাবলীল উপস্থাপনা এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। প্রসাধনি শিল্পী হিসেবে ছিলেন শ্রেয়া রুদ্র, প্রশান্ত হালদার, সংগীতা শর্মা, অঙ্কিতা মন্ডল ও রিনকি দত্ত। তাঁদের দক্ষ হাতে মডেলদের ঐতিহ্যবাহী বাঙালি শাড়ি এবং আধুনিক ওয়েস্টার্ন শাড়ির সাজ ফুটে ওঠে অত্যন্ত আকর্ষণীয়ভাবে। এই ওয়ার্কশপের মূল আকর্ষণ ছিল ট্র্যাডিশনাল ও কনটেম্পোরারি ফ্যাশনের সমন্বয়। অংশগ্রহণকারীদের সামনে লাইভ ডেমোর মাধ্যমে মেকআপ, স্টাইলিং ও পোজিং-এর নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সায়ন্ত দত্ত। তাঁর ক্যামেরাবন্দি মুহূর্তগুলি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।আয়োজকদের মতে, নতুন প্রতিভাদের সামনে আনার পাশাপাশি ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরাই ছিল এই ওয়ার্কশপের প্রধান উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের উৎসাহ ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে আরও বড় আয়োজনের ইঙ্গিত দিচ্ছে।


