ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- শহরের বুকে এক অনন্য আয়োজনের সাক্ষী থাকল ফ্যাশন ও বাঙালিয়ানার মেলবন্ধন। অঙ্কনা মাঝির উদ্যোগে এবং “বাঙালিয়ানা বিধু ভিন্ন রূপ”-এর উপস্থাপনায় সম্প্রতি অনুষ্ঠিত হল এক বিশেষ ব্রাইডাল কালেকশন লঞ্চ ও পোর্টফোলিও শুট। এই আয়োজনে অংশ নেন মডেল ঈশিতা চক্রবর্তী, ঈশিতা সরকার, রিপা মন্ডল, বিপাশা গাঙ্গুলী, ঈশানী মাইতি, আদ্রিজা রায় চৌধুরী, লিজা ঘোষ, পায়েল দেব, রিমা দত্ত, সাহিনী ভৌমিক, দেবযানী সরকার, কেয়া মাল, তিতির গাঙ্গুলী, তিথী বিশ্বাস, সুস্মিতা মন্ডল এবং শ্রীয়া মন্ডল। তাঁদের অপরূপ উপস্থিতিতে যেন জীবন্ত হয়ে উঠেছিল একেকটি বাঙালি কনের স্বপ্ন। কখনও লাল বেনারসীর ঐতিহ্য, কখনও ধূপছায়া রঙের সাবেকি সাজ, আবার কখনও আধুনিক ফিউশন লুকে ধরা দিল আজকের নতুন প্রজন্মের কনে। শাঁখা-পলা, টিকলি, ঝুমকো আর গা ভরা অলঙ্কারে প্রতিটি রূপ যেন বলছিল— “বধূ মানেই শুধু সাজ নয়, এক আবেগ, এক সংস্কৃতি।”
এই বিশেষ আয়োজনে প্রসাধনি শিল্পী হিসেবে ছিলেন মিতালী রুই দাস, সম্পা দাস, কথা দাস, ঈশিতা দাস, অনুশ্রী বসাক, পিয়ালী দাস, রোশনি গিরি, রিয়া সেনগুপ্ত মিত্র, মিতুল সাহা, জেসমিনা পারভীন, স্নিগ্ধা মন্ডল, প্রিয়াংকা হাইত পাল, রিয়া সেনগুপ্ত, দীপা হালদার ধনী, মালা ঘোষ, খুশি মাজী, অর্পিতা ঘোষ, মেহক সাহু এবং প্রীতি রাই। তাঁদের নিখুঁত মেকআপ ও সৃজনশীল স্পর্শে প্রতিটি মডেলের মুখে ফুটে ওঠে ভিন্নy ভিন্ন বধূসত্তা— কোথাও লাজুক, কোথাও আত্মবিশ্বাসী, কোথাও আবার রাজকীয়। শুধু ব্রাইডাল কালেকশন লঞ্চ নয়, এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল নতুন ও প্রতিভাবান মডেলদের জন্য একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা। আলোকচিত্রের ফ্রেমে ধরা পড়ে তাঁদের ব্যক্তিত্ব, অভিব্যক্তি এবং ফ্যাশনের প্রতি আত্মবিশ্বাসী উপস্থাপনা। অনুষ্ঠানের আবহে বারবার ফিরে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরন্তন অনুভব—
“সাজিয়াছ তুমি আপন মনে,
রঙে রঙে ভরিয়াছ প্রাণ…”
ঠিক যেন প্রতিটি বধূর সাজে কবিগুরুর কাব্যেরই প্রতিফলন। ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব সংমিশ্রণে এই ব্রাইডাল শো হয়ে উঠল এক নান্দনিক উদযাপন, যেখানে বাঙালির সংস্কৃতি, নারীর সৌন্দর্য এবং শিল্পের সৃজনশীলতা একসূত্রে বাঁধা পড়ল।


