চা বাগান সংকট নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ, শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি সেলিমের

খাদিমুল ইসলাম, বানারহাট:– দিনের পর দিন চা বাগানগুলির অবস্থা খারাপ হচ্ছে, একের পর এক বাগান বন্ধ হয়ে পড়ছে—এই অভিযোগ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম।

বৃহস্পতিবার মাটিয়ালি ব্লকের উত্তর ধুপঝোড়ায় নাগরাকাটা বিধানসভার সিপিআইএম প্রার্থী দিলকুমার ওরাওঁ-এর সমর্থনে আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলের নেতারা অবৈধ অর্থের মাধ্যমে বেনামে চা বাগান কিনে তা বিক্রি করছেন। এমনকি চা বাগানের জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরে সেলিম জানান, চা বাগানের শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছেন না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এবারের নির্বাচনে রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে প্রথম কাজ হবে চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এবং চা বাগানের যুবকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।

এদিন তিনি বিজেপিকেও কটাক্ষ করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে কেরালা ও তামিলনাড়ুর মতো চা বাগান শ্রমিকদের ৪৫০ টাকা মজুরি দেওয়ার আশ্বাস দিচ্ছে। তবে অসমের শ্রমিকদের মজুরি নিয়ে তারা নীরব বলে অভিযোগ করেন তিনি। সেলিমের দাবি, কেরালা ও তামিলনাড়ুতে বামপন্থী সরকার থাকার কারণেই সেখানে শ্রমিকরা উন্নত মজুরি পাচ্ছেন।

পাশাপাশি, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে কড়া সমালোচনা করেন তিনি।

এই জনসভায় নাগরাকাটা বিধানসভার প্রার্থী দিলকুমার ওরাওঁ এবং মাল বিধানসভার প্রার্থী মনু ওরাওঁ-কে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন সেলিম। সভায় মাটিয়ালি ব্লকের বিভিন্ন এলাকা থেকে সিপিআইএমের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।