খাদিমুল ইসলাম, বানারহাট :- মানুষের সেবায় অসহায় পরিবারের আজীবন পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে এলো সন্ত রামপাল জী মহারাজ নাম স্বেচ্ছাসেবী সংগঠন। শিলিগুড়ি থেকে সংগঠনের সদস্যরা এসে এক অসহায় পরিবারের হাতে তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রী। শুধু তাই নয়, পরিবারের দুই শিশুর হাতে স্কুলে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন তারা।
সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা খুশি প্রকাশ করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এইভাবে সংগঠনটি মানুষের পাশে দাঁড়াবে।
সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা খুশি প্রকাশ করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এইভাবে সংগঠনটি মানুষের পাশে দাঁড়াবে।
সংগঠনের এক সদস্য জানান—“অসহায় দরিদ্র মানুষের কথা পেলেই আমরা তৎক্ষণাৎ ছুটে যাই তাদের সাহায্য করতে। জলপাইগুড়ি জেলার পাশাপাশি বিভিন্ন প্রান্তে আমরা এই ধরনের সেবা কার্যক্রম চালিয়ে থাকি।”